Posts

Showing posts with the label দৈনন্দিন জীবনের কিছু প্রয়োজনীয় তথ্য

বোবায় ধরা আসলে কী ?

অনেকে বলে থাকেন রাতে তিনি যখন ঘুমান তখন অনেক সময় এমন মনে হয় যেন কেউ তার বুকে চেপে বসে আছে। এসময় তার শ্বাস নিতে কষ্ট হয়, বেশ ভয় ভয় লাগে।  কেউ যদি তাকে ডেকে দেয় তবে এ চেপে ধরা ভাবটি চলে যায়। অনেকে এটাকে বলেন খারাপ জিনের কাজ, খারাপ জিন নাকি যে সকল মানুষকে পছন্দ করে না ঘুমের সময় তাদের বুকে চেপে ধরে,  তাদের কন্ঠ চেপে ধরে ফলে শ্বাস নিতে কষ্ট হয়।  এটাকেই বলে বোবায় ধরা। আমার নিজেরও বহুবার এ অভিজ্ঞতা হয়েছে। সত্য বলতে এটা বেশ ভয়ংকর অভিজ্ঞতা। আমার যেটা হয় তা হলো,  মনে হয় ঘরের মধ্য কেউ হেটে বেরাচ্ছে, কখনও কখনও মনে হয় কেউ আমার বিছানায় উঠে বসেছে, আমাকে চেপে ধরার চেষ্টা করছে,আশে পাশে কি হচ্ছে তা পরিস্কার বুঝতে পারি কিন্ত ঘুম হতে জাগতে পারি না,খুব ভয় লাগে, হার্টবিট বেরে যায়, কেউ ডেকে দিলে তাৎক্ষনিক এ অবস্থা হতে মুক্তি পাই। নিজের কারনেই বিভিন্ন জায়গা ঘেটে বোবায় ধরার বৈজ্ঞানিক ব্যাখ্যা এরকম বোবায় ধরা আসলে মানুষের ঘুমের মধ্যে এক ধরনের সাময়িক প্যারালাইসিস অবস্থা, যাকে বল স্লীপ  প্যারালাইসিস। মানুষের ঘুমের ধরন থাকে প্রধানত দু ধরনের ১। গভীর ঘুম ২।হালকা ঘু...

কিভাবে আপনার স্মার্ট মোবাইলে Screen Shot নেবেন।

Image
আজকাল অনেক সময়  আমাদের মোবাইলের স্ক্রিনে যা দেখি বা পড়ি তা সেভ করে রাখার প্রয়োজন পরে। ধরুন আপনি আপনার ফোনে ফেসবুকিং করছেন বা কোন ব্রাউজার দিয়ে ব্রাউজ করছেন সেখানে এমন কোন ফিচার দেখলেন যা আপনার সেভ করে রাখা প্রয়োজন।  কিন্ত আপনি যে ব্রাউজার দিয়ে ব্রাউজ করছেন তা পাতাটিকে সেভ করে রাখার কোন সুবিধা দেয় না । আবার আপনি পুরো পাতাটিও সেভ করতে চান না , শুধুমাত্র স্ক্রিনের উপর যেটুকু দেখা যাচ্ছে সেটুকু রাখতে চান। বর্তমানে একাজটি অধিকাংশ এন্ড্রয়ড মোবাইলে খুব সহজেই করা যায়। সাধারনত যে সকল এন্ড্রয়ড মোবাইলের এন্ড্রয়ড ভার্সন ৪.০০ বা  তার উপরে তারা এটি সাপোর্ট করে। কিছু কিছু ডিভাইসে তার আগের ভার্সনটিগুলোতেও সাপোর্ট করে। আপনার মোবাইলেও হয়ত এটা সাপোর্ট করে অথচ আমরা অনেকেই এটা জানি না। যেভাবে স্ক্রিন শট নিতে হবে- ১। যে অংশের স্ক্রিনশট নিতে চান সেটা আপনার মোবাইলে ওপেন করেন। (পরীক্ষার জন্য হোম পেজ করে দেখতে পারেন ) ২। একই সঙ্গে হোম বাটন ( Home )ও স্ক্রিন আউট ( Screen Lock )বাটন প্রেস করুন। মনে রাখতে হবে এই দুই বাটন একদম একসঙ্গে প্রেস করা চাই।  এবার দেখুন আপনার মোবাইলের স্...

বিশুদ্ধ অক্সিজেন কী আমাদের জন্য ভাল না ক্ষতিকর

আমরা বেচে থাকার জন্য শ্বাস টেনে নেওয়ার মাধ্যমে অক্সিজেন গ্রহন করে থাকি। অক্সিজেন ছাড়া বেচে থাকার কথা কল্পনাও করা যায় না। কিন্তু আমারা এটা কী জানি ১০০% বিশুদ্ধ অক্সিজেন যদি আমার গ্রহন করি তাহলে তা আমাদের জন্য ভাল না ক্ষতির কারন হবে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে বিশুদ্ধ অক্সিজেন আমাদের জন্য ভাল হবারই তো কথা । প্রকৃতপক্ষে ১০০% বিশুদ্ধ অক্সিজেন আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর এমন কি তা প্রানঘাতি।

আপনার নতুন স্মার্ট মোবাইলে ইন্টারনেট চালু হচ্ছে না ? জেনে নিন কী করতে হবে।

Image
বর্তমান সময়ে স্মার্ট মোবাইল ফোন একটি অতি প্রয়োজনীয় ডিভাইস। মেইল চেক, ফেসবুকিং থেকে অনেক প্রয়োজনীয় কাজ এই স্মার্ট ফোনের সাহায্যে করা যায়। আপনি হয়ত অনেক কষ্টে টাকা জমিয়ে বাজার হতে একটি ভাল কোম্পানির দামি স্মার্ট ফোন কিনে আনলেন , কিন্তু বাসায় এসে দেখলেন   এটাতে ইন্টারনেট কানেকশন পাচ্ছে না অথচ আপনি মোবাইল অপারেটরদের দেয়া ইন্টারনেট প্যাকেজ কিনেছেন। তাহলে সমস্যা কোথায় । অনেক ঘাটাঘাটি করলেন কিন্তু কোন সমাধান বের করতে পারছেন না। প্রচন্ড বিরক্তিতে আপনার মাথার চুল টেনে ছিড়তে ইচ্ছা করছে। মোবাইলে সমস্যা আছে বলে মনে হচ্ছে। আবার দৌড়ে যাচ্ছেন যেখান থেকে কিনেছেন সেখানে বা কাস্টমার কেয়ারে অথবা এমন একজনকে খুজে বার করলেন যিনি মোবাইল সম্পর্কে ভাল জ্ঞান রাখেন। আসলে এটা কিন্তু মোবাইল ডিভাইসের কোন সমস্যাই না। ইন্টারনেট কানেকশন পেতে ম্যানুয়ালি ছোট একটি কাজ করতে হয় যেটা আপনার জানা ছিল না। ইন্টারনেট কানেকশন পেতে আপনাকে Access Point Names (APN) সেট করে নিতে হবে, তাহলেই আপনার সেটেও কানেকশন পেয়ে যাবেন। চলুন যেনে নিই কীভাবে এটা করা যায়…..

গণকর্মচারি শৃঙ্খলা বিধিমালা

Image
গণকর্মচারি শৃঙ্খলা বিধিমালা

সরকারি কর্মচারি ছুটি বিধিমালা

Image
সরকারি কর্মচারি গড় বেতনে ছুটি, অর্ধ গড় বেতনে ছুটি, নৈমিত্তিক ছুটি, মাতৃত্ব ছুটি   ইত্যাদির বিধান ও শর্তাবলি 

আপনার স্মার্ট ফোনে রাখুন আপনার জিপিএফ এর সকল হিসাব আর জেনে নিন বছর শেষে আপনার স্থিতি।

কীভাবে হিসাব করবেন আপনার জিপিএফ এর স্থিতি, সুত্র কী , কত টাকা কাটলে কত জমা হবে এসব এখন আপনার মোবাইলে রেখে দিন। এর জন্য আমার দেয়া নীএচর এক্সেল ফাইলটি ডাউনলোড করে নিন । আবশ্য ফাইলিট  আপনার মোবাইলে চালানোর  জন্য আপনার মোবাইলে Office suite/Polaris axis সফটওয়্যার ইন্সটল থাকেত হবে। এখন অধিকাংশ স্মার্ট ফোনে এটা দেয়া থা থাকলে আপনার মোবাইলে গিয়ে নীএচর লিঙ্ক হতে ইনস্টল করে নিন। আপনাএক শুধু আপনার প্রতি মাসের চাদার পরিমানটি একবার এন্ট্রি দিতে হবে। এছাড়া যত তম মাসে গিয়ে আপনার চাদার পরিমান পরিবর্তন হয়েছে বা করবেন বলে ঠিক করেছেন সেখানে আপনার চাদার পরিমানটি লিখে দিন।

বাসায় ও যানবাহনে আগুন এবং তা থেকে বাঁচার উপায়

Image
আগুন আমাদের প্রাত্যহিক জীবনের অত্যন্ত কার্যকর একটি উপাদান বা শক্তি যা ব্যবহার করে আমরা প্রভুত কাজ সম্পাদন করে থাকি । আবার এই আগুনই কখন কখন আমাদের ধংসের কারন হয়ে দাড়ায়। এর কারন যেমন আমাদের অসেচতনতা আবার আছে আমাদের অজ্ঞতাও ।অথচ সামান্ন কিছু তথ্য জানা থাকলেই বাচেত পারে আমাদের মহামূল্যবান জানমাল। বিষয়িট তেমন জটিল কিছু নয় তবে বাচতে পারে আপনার জীবন ও সম্পদ।

আপনি সরকারি চাকুরী জীবি ? অবসরে যাবেন ? কিছুদিন আপনার ছুটি দরকার ?কতিদন আপনার অর্জিত ছুটি পাওনা হয়েছে , হিসাব করুন এখনই।

Image
সরকারি কর্মচারি ছুটি বীধিমালা অনুসারে আমরা অনেকেই এটা জানি যে একজন স্থায়ী কর্মচারির প্রতি ১১ দিনে ১ দিন পূর্ণগড় বেতনে আর ১২ দিনে ১ দিন ১ দিন অর্ধ -গড় বেতনে ছুটি তার ছুটির হিসাবে জমা হতে থাকে । যদিও পূর্ণ গড় বেতনের ক্ষেত্রে ৪ মাস পর্যন্ত ছুটি তার হিসাবে জমা হয়,  ৪ মাসের অধিক হলে তা আলাদাভাবে হিসাব রাখা হয়। এ বিষেয় অন্য কোন পোস্টে আলচোনা করব আজ শুধুমাত্র কীভাবে অর্জিত ছুটির পরিমান হিসাব করতে হয় তা উদাহরনের মাধ্যমে বোঝানর চেষ্টা করব।

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

সরকারি    কর্মচারী ছুটি বীধিমালাতে আমরা অর্জিত ছুটির ক্ষেত্রে গড় বেতন ও অর্ধ গড় বেতন শব্দদুটি আমারা প্রায়ই শুনি থাকি , কিন্ত আমরা জানি কি গড় বেতন ও অর্ধ গড় বেতন আসলে কাকে বলে আর কীভাবেই বা তা হিসাব করতে হয়। চলুন জেনে নেই

কিভাবে হিসাব করবেন আপনার পেনশন ও আনুতোষিক (Gratuity)

Image
সরকারি চাকুরীজীবিদের অবসরের পর পেনশন নিয়ে নানা বিরম্বনার কথা আমরা প্রায়ই বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে পেয়ে থাকি। এর কারন কিছুটা আমাদের অজ্ঞতা আর কিছুটা বিদ্যমান পরিস্থিতির কারণে। সামাজিক পরিস্থতি আমরা একদিনে পরিবর্তন করতে পারব না কিন্ত নিজেদের না জানা বিষয়টি আমরা একটু চেষ্টা করলেই জানতে পারি। এতে কেউ যেমন আপনাকে ঠকাতে পারবে না তেমনই আপনি আপনার প্রাপ্যটাও বুঝে পাবেন সঠিকভাবে। আসুন জানার চেষ্টা করি অবসরের পর কিভাবে আপনার পেনশন     ,আনুতোষিক ( ) হিসাব করবেন।

আপনি জানেন কি? নামজারি, পর্চা, দাগ, খতিয়ান, মৌজা, তফসিল, দাখিলা, DCR,…..দলিল কাকে বলে?

“ নামজারি ” কাকে বলে ? ক্রয়সূত্রে / উত্তরাধিকার সূত্রে অথবা যেকোন সূত্রে জমির নতুন মালিক হলে নতুন মালিকের নাম সরকারি খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে নামজারী বলা হয়। “ জমা খারিজ ” কাকে বলে ? যৌথ জমা বিভক্ত করে আলাদা করে নতুন খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে। অন্য কথায় মূল খতিয়ান থেকে কিছু জমির অংশ নিয়ে নতুন জোত বা খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে।

ভুমিকম্পের সময় আপনার করনীয় সম্পর্কিত একটি জরুরী বিজ্ঞপ্তি

Image
ভুমিকম্পের সময় আপনার করনীয় সম্পর্কিত ত্রান ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের একটি   জরুরী বিজ্ঞপ্তি ……

থানায় জিডি করার নিয়ম-কানুন ও একটি নমুনা কপি

Image
    নানাবিধ সমস্যায় পড়ে আমরা আইনশৃঙ্খলাবাহিনীর দ্বারস্থ হয়ে থাকি। কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে তা থানায় লিখিত আকারে জানালে পুলিশ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে পারে। আর কিভাবে আমরা থানা থেকে সেই সহযোগিতা নিতে পারি তা অনেকেরই জানা নেই। মূল্যবান যে কোনো জিনিস হারালে যেমন - সার্টিফিকেট , দলিল , লাইসেন্স , পাসপোর্ট , মূল্যবান রশিদ , চেকবই , এটিএম বা ক্রেডিট স্বর্ণালংকার , নগদ অর্থ ইত্যাদি। অথবা কোনো প্রকার হুমকি পেলে বা হুমকির আশংকা থাকলে কিংবা কেউ নিখোঁজ হলেও জিডি করার সুযোগ রয়েছে। অর্থাৎ সাধারণত যেসব ক্ষেত্রে মামলা হয় না সেসব ক্ষেত্রেই থানায় জিডি করা যায়। জিডি করার কোন বাধ্যবাধকতা না থাকলেও নতুন করে হারানো কাগজ তুলতে হলেও জিডির কপির প্রয়োজন হয়।

আপনি জানেন কী, কতমাত্রার ভুমিকম্পেএলে আপনার আশপাশ ধংস হয়ে যেতে পারে….

Image
     সাম্প্রতিক   সময়গুলিতে বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশ ও এর আশে পাশের দেশ যেমনপাকিস্তান, আফগানিস্তান, নেপাল , ভারত মায়ানমার এ ছোট বড় বেশ কয়েকটি ভুমিকম্প আঘাত হেনেছে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ জনমনে বেশ ভীতির সঞ্চার করেছে। বাংলাদেশে পরপর ঘটে যাওয়া কয়েকটি ভুমিকম্পের কারনে এটা স্পষ্ট যে আমরা আজ চরম ঝুকির মধ্যে রয়েছি। এছাড়াও বিজ্ঞানীরা আরও দুটি ভয়ঙ্কর ভুমিকম্পের পূর্বাভাস দিয়েছেন যাতে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে।          যখন বিশ্বের কোন স্থানে কোন ভুমিকম্প আঘাত হানে তখন আমরা সংবাদ মাধ্যমের বদৌলতে ভুমিকম্পের মাত্রা কত ছিল তা জানতে পারি । কিন্তু আমারা সকলেই কি এটা জানি বা বুঝি    একটা ৫ মাত্রার ভুমিকম্পের চেয়ে একটা ৬ মাত্রার ভুমিকম্প কতটা শক্তিশালী বা কোন ভুমিকম্পকে মাঝারি মানের আর কোনটাকে তীব্রমাত্রার ভুমিকম্প বলে ? আপাত দৃষ্টিতে এটা মনে হতেই পারে যে একটা ৫ মাত্রার একটা ৬ মাত্রার ভুমিকম্পের তীব্রতার পার্থক্য বুঝি খুব বেশি নয়। কিন্তু আসলোই কি তাই। সংবাদ মাধ্যম হতে আমরা যা শুনি শুধ...