Posts

Showing posts with the label শিক্ষা বিষয়ক

২০১৬-১৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা

Image
শিক্ষা মন্ত্রনালয় হতে  ২০১৬-১৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। একাদশ  শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ও অভিভাবকগন নীতিমালাটি দেখে নিন

সকালে মোরগ ডাকে কেন ?

Image
ভোরের আলো ফুটে ওঠার আগে মোরগের ডাকে কখনও কখনও আমাদের ঘুম ভাঙ্গে। আমরা তখন বুঝি ওটা ঊষালগ্ন। সকাল হতে আর দেরি নেই। কিন্তু মোরগ কি করে বুঝতে পারে সময়টা ঊষা? কিভাবে তা টের পেয়ে গলা ফাটিয়ে জানান দেয় যে, ভোরের আলো ফুটল বলে? সম্প্রতি এক নতুন গবেষণায় জানা গেছে যে, ভোর এসেছে বোঝার জন্য মোরগের আলো দেখার দরকার হয় না। তাদের দেহঘড়িই সময় সম্পর্কে সজাগ করে দেয়। ভোরবেলায় মোরগের গলা ফাটিয়ে চিৎকার করে ওঠাকে আমরা বলি মোরগের ডাক দেয়া। এর পেছনে যে জৈবঘড়ি বা দেহঘড়ির সংশ্লিষ্টতা আছে তা অবশ্য কেউ পরীক্ষামূলকভাবে প্রমাণ করে দেখাতে পারেননি। তবে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের জৈবঘড়ি বিশেষজ্ঞ তাকাশি ইউশিমুরা ও তাঁর সহকর্মী শুয়োশি শিমুরা এক পরীক্ষায় দেখিয়েছেন যে এই ডাক দেয়ার সঙ্গে একটা জিনগত যোগসূত্র আছে। এই পরীক্ষার জন্য তারা একজাতের মোরগ বেছে নেন যেগুলো জিনগত সাদৃশ্যের কারণে গবেষণাগারে প্রায়শই ব্যবহৃত হয়। এই মোরগগুলো দুই ভাগে ভাগ করে দুই ভিন্ন আলোর ব্যবস্থায় রাখা হয়। প্রথম গ্রুপটিকে ১২ ঘণ্টা আলোয় এবং ১২ ঘণ্টা ফিকে আলোয় ১৪ দিন রাখা হয়। গোটা সময় গবেষকদ্বয় লক্ষ্য করেন যে, মোরগরা দিনের আলো ফুটে ওঠার ২ ঘণ্ট...

প্রশ্ন করতে কখন কি আর কখন কী ব্যবহার করবেন ?

প্রশ্ন করার জন্য আমারা প্রায়ই  কি শব্দটি ব্যবহার করে থাকি । কখনও কখনও আবার কী শব্দটির ব্যবহারও দেখি থাকি। তাহলে কখন     কি      আর কখন - কী ব্যবহার করব? বাংলা একাডেমীর প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী সর্বনাম, বিশেষন , ক্রিয়া বিশেষন ও যোযোজক পদরুপে কী  শবদটি ঈ - কার দিয়ে লেখা হবে।যেমন এটা কী বই ?, কী আর বলব ? কী বুদ্ধি নিয়ে এসছিলে?  কী করে যাবে ? কী খেলে ?  ইত্যাদি । কীভাবে , কীরুপে,কীরকম প্রভৃতি শব্দেও কী  ঈ কার হবে।   যে সকল প্রশ্নের উত্তর শুধুমাত্র হ্যা বা না দিয়ে দেয়া যায় সেখানে কি হ্রস্ব-ই কার হবে। যেমন তুমি কি যাবে? তুমি কি  খেলবে? তুমি কি খেয়েছ ?

প্রশ্নের মান বন্টন লেখার সঠিক নিয়ম কোনটি ? ধরুন একটি প্রশ্ন পত্রে ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান ৩ । তাহলে মান বন্টনে কত লিখবেন ৫x৩=১৫ না ৩x৫=১৫।

Image
 শিক্ষকতা পেশার সাথে যারা জরিত তাদের শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য প্রতিনিয়ত প্রশ্ন করতে হয়। আর প্রশ্নপত্রে প্রশ্নের মান অবশ্যই লিখতে হয়। মান বিভাজন না দেয়া থাকলে মূল্যায়ন সঠিক হবে না্ । সুতরাং প্রশ্ন পত্রে অবশ্যই প্রশ্নের মান উল্লেখ করতে হয়। ধরুন একটি প্রশ্ন পত্রে ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান ৩ । তাহলে মান বন্টনে কত লিখবেন     ৫x৩=১৫      না   ৩x৫=১৫। কেউ কেউ  ৫x৩=১৫ এটা ব্যবহার করবেন।  কেউ কেউ  ৩x৫=১৫ এটা ব্যবহার করবেন।  প্রশ্ন হলো সঠিক কোনটি।  আপাতদৃষ্টিতে যেহেতু দুটোর মানই এক তাই মনে হতে পারে দুটোই ঠিক। আসলে ৩x৫=১৫ এটা সঠিক । ব্যাখ্যা :    ৫x৩=১৫ এটার মানে হলো পাঁচের তিনটি বান্ডিল বা ৫+৫+৫=১৫   অর্থাৎ তিনটি জিনিস যার প্রতিটির মান ৫। উপরের প্রশ্নে বলা ছিল ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে যার প্রতিটির মান ৩ । কিন্তু ৫x৩=১৫ দিলে বোঝা যায়  ৩টি    প্রশ্নের উত্তর দিতে হবে যার প্রতিটির   মান  ৫ ।    যা...