Posts

Showing posts with the label প্রাথমিক শিক্ষা বিষয়ক

ছায়া নিয়ে খেলা

Image
ছায়া নিয়ে অনেক মজার খেলা, খেলা যায়।  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন একটু ইচ্ছা পোষন করলেই সামান্য একটু চেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের এর মাধ্যামে আনন্দ ও শিক্ষা দুটোই দিতে পারেন। এর জন্য একটি বাতি আর আপনার হাতের কিছু কৌশল লাগবে। এতে শিক্ষার্থীরা যেমন আনন্দ পাবে সেই সাথে তাদের সৃজনশীলতাও বৃদ্ধিপাবে।সত্যি বলতে এটা শুধু শিশুদের নয় বড়দেরকেও অত্যন্ত আনন্দ দেয়। একবার চেষ্টা করে দেখতে পারেন।

৫/৬ বছরের শিশুদের শেখার কৌশল , জেনে রাখা ভালো।

শিশু ভুমিষ্ঠ হওয়ার পরথেকে পরিবেশের নান উপাদান ও পারিপার্শ্বিক অবস্থা হতে শিখাতে শুরু করে। একেক শিশুর চাহিদা একেক রকম।শিশুর প্রধান দুটি চাহিদা হলো-- >> ভালবাসা পাওয়া ও বড়দের কাছে গ্রহনীয় হওয়া >> অনুসন্ধান করা , নানা রকম কাজ করা ও নিজস্ব সত্তাকে প্রকাশ করা। সব শিশু এক রকম নয়। প্রতিটি শিশু অপর শিশু থেকে আলাদা , তার একটি নিজস্ব সত্তা রয়েছে >>মিশুরা নিজের মত করে পৃথিবী দেখে বড়দের মত করে নয়। >>শিশুরা কোন কিছতে বেশিক্ষন মনযোগ ধরে রাখতে পারে না >> শিশুরা বিভিন্নভাবে খেলে ও নানা রকম কাজ করে শেখে। >> শিশু আত্মকেন্দ্রিক হয় শিশুদের শেখার কৌশল Ø   দেখে Ø   গন্ধ নিয়ে Ø   গল্পের মাধ্যমে Ø   তুলনা করে Ø   কল্পনা করে Ø   অংশগ্রহন করে Ø   দলের কাজ করে Ø   বই পড়ে Ø   পর্যবেক্ষন করে Ø   শুনে Ø   অনুভব করে Ø   একাকী চিন্তা করে Ø   নির্দেশনা থেকে Ø   গান করে Ø   অনুসন্ধান করে Ø   নাচের মাধ্যামে Ø   অনুকরন করে ...

প্রাক প্রাথমিক শিক্ষার ৫১ টি মানদন্ড যা প্রাক প্রাথমিক শিক্ষক , প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের জানা প্রয়োজন।

Image
শিশুর শিক্ষার ভিত্তি মজবুত করাসহ বিদ্যালয়ে আসতে আগ্রহী করে গড়ে তোলা , ঝরে পড়া রোধ, ভীতি ও জড়তা দুর করা এমন নানাবিধ লক্ষ্যকে সামনে রেখে বর্তমান সরকার সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাধ্যতামুলক প্রাক প্রাথমিক শিক্ষা চালু করেছেন। প্রাথমিক শিক্ষাকে যথাযথ করার লক্ষ্যে সরকার সারাদেশে ইতমধ্যেই প্রায় ১৫০০০ প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছেন ।আরও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন আছে। প্রাক প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে এবং দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা উপকরন ক্রয়ের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রতিটি প্রাক প্রাথমিক শিক্ষার্থীকে মাসিক ৫০ টাকা হারে উপবৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।এর সকল কিছু করা হয়েছে এ শিক্ষাকে সফলভাবে বাস্তবায়নের জন্য।প্রাক প্রাথমিক শিক্ষাকে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এর ৫১ টি মানদন্ড নির্ধারণ করা হয়েছে যা প্রতিটি বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শিক্ষক , প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের জানা প্রয়োজন।

প্রাথমিক বিদ্যালয়ে অতি গুরুত্ববপূর্ণ কিছু কাজ যা বছরের শুরুতে ( জানুয়ারি মাসে) করা প্রয়োজন।

বর্তমান সময় হচ্ছে তথ্য প্রবাহের যুগ। বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয় গুলো হতে অনেক অনেক তথ্য উদ্ধতন কর্তৃপক্ষ চেয়ে থাকেন। বিশেষত প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বেশ কিছু তথ্য ও কাজ থাকে যা হালফিল রাখাটা খুব জরুরী।এই কাজ গুলো প্রতি বছরই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন সহঃ শিক্ষকদের সহায়তায় করে থাকেন। এমন কিছুু কাজের তালিকা নিম্নে দেয়া হলো যা সাধারনত জানুয়ারি মাসের মধ্যেই করতে হবে ১। ৩১ জানুয়ারির মধ্যে ছাত্রছাত্রী ভর্তি সম্পন্ন করে ভর্তি রেজিস্টার হালফিল করা। ছবি সহ। ২। বছরের শুরুতে অর্থাৎ ১ জানুয়ারিতে বই বিতরন উদ্বধন করে বই বিতরন রেজিস্টার যথাযথভাবে হালফিল করা। ৩।সহঃ শিক্ষক ও ম্যানেজিং কমিটির সহায়তায় শিশুজরিপ করে তথ্য হালফিল করন। ৪। ঝরে পড়ার তথ্য সঠিকভাবে নির্নয় করে তা হালফিল রাখা। ৫। বার্ষিক পাঠ পরিকল্পনা প্রস্তুত করা। ৬। শ্রেণি রুটিন প্রস্তুত করে তা অবশ্যই ৩১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসারের নিকট হতে অনুমোদন করা। ৭। বার্ষিক কর্মপরিকল্পনা প্রস্তুত করা। ৮।বার্ষিক পাঠ পরিকল্পনার আলোকে দৈনিক পাঠপরিকল্পনা প্রস্তুত করা( সহঃ ও প্রধান) ৯। ক্যাচমেন্...

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের দায়িত্ব ও কর্তব্য শ্রেণিকরনের নমুনা ছক

প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষককে নানবিধ কাজ করতে হয়। তিনি যেমন একটি প্রতিষ্ঠানের প্রধান আবার তিনি ঐ প্রতিষ্ঠানের অভিভাবকও বটে। তাকে যেমন একাডেমিক দায়িত্ব পালন করতে হয় তেমনি আবার প্রশাসনিক দায়িত্বও পালন করতে হয়। সেই সাথে তিনি একজন নেতাও।নেতার মতই তাকে সাংগঠনিক ও স্বপ্নদ্রষ্টা হয়ে সকলকে নিয়ে এগিয়ে চলার পথ দেখাতে । একজন যোগ্য প্রধান শিক্ষকই পারেন একটি প্রাথমিক বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সময়ের সাথে তাল মেলাতে। প্রধান শিক্ষকগন যদি তাদের কাজকে শ্রেনিকরন করে নেন তাহলে তাদের কাজ অনেক সহজ ও সুন্দর হবে। তবে এটা অবশ্যই একটি নমুনা মাত্র ,এর বাইরেও অনেক কাজ থাকতে পারে যা পরিবর্ধন পরিমার্জন করে নিতে পারেন।এটা নিজের কাছে রাখলে একজন প্রধান শিক্ষক দায়িত্ব ও কর্তব্যের প্রতি সঠিকভাবে নজর দিতে সক্ষম হবেন। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের দায়িত্ব ও কর্তব্য শ্রেণিকরনের নমুনা ছক শিক্ষাত্রম ব্যবস্থাপনা শিক্ষকদের পরিচালনা রেকর্ড সংরক্ষণ বিদ্যালয়ের সম্পদ রক্ষণাবেক্ষণ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ,অভিভাবক ও সমাজের সাথে য...

একটি শিশু বান্ধব প্রাথমিক বিদ্যালয়ের আবশ্যকীয় সূচকসমুহ

 জন্মের পর থেকেই শিশু প্রকৃতি থেকে আহরন করে জ্ঞানের অমীয় ধারা । তাদের জীবনে সুষ্ঠু  বিকাশের জন্য চাই যথার্থ পরিবেশ , উদার ও সহৃদয় মানসিকতা প্রীতি প্রেমের পরিচর্যা ।অভিাভাক সমাজই যার পরিকল্পিত রুপ দেয়ার কারিগর ।এজন্য মূখ্য ভুমিকা পালন করে িএকটি শিশুবান্ধব প্রাথমিক বিদ্যালয়। একটি শিশু বান্ধব প্রাথমিক বিদ্যালয়ের আবশ্যকীয় সূচকসমুহ হলো- ১। একজন দক্ষ প্রধান শিক্ষকের  নেতৃত্বে দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলা ২।মান সম্মত শিক্ষা বাস্তবায়নে কর্মী বাহিনীকে আন্তরিক হতে উদ্বুদ্ধ করা । ৩।বিদ্যালয়ের পরিবেশ নিরাপদ ও আকর্ষনীয় করা। ৪।বিদ্যালয় ও সমাজের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলা । ৫। শিক্ষার্থীদের চিাহিদা অনুযায়ী শিক্ষার পাশাপাশি চিত্তবিনোদনের ব্যবস্থা করা । ৬।শিক্ষার্থীদের সুজনশীল কাজ ( ছবি আকা, বানান পুতুল, পতার তৈরি ঘড়ি, চশমা ইত্যাদি) নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করা। ৭।শিক্ষার্থীদের মতামতের গুরুত্ব দেয়া । ৮। শ্রেণিকক্ষ মনোরমভাবে সাজান। ৯।বিদ্যালয়ের চত্বর শিক্ষার্থীদের নিয়ে তাদের মতামতের ভিত্তিতে সাজান। ১০।শিক্ষার্থীদের নির্দিষ্ট পোষাকের ব্যবস্থা করা। ১১। শিক্ষার্থীদের মাঝে নেতৃত্...

প্রাথমিক বিদ্যালয় পরিচালনার জন্য কিছু গুরুত্বপূর্ণ রেজিস্টারের তালিকা

প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠনের মান উন্নয়ন সহ সুন্দরভাবে পরিচালনার জন্য রেকর্ড সংরক্ষন করাটা অত্যন্ত জরূরী। আর এ সকল রেকর্ড সংরক্ষন করতে হয় নির্দিষ্ট কিছু ছকে  রেজিস্টারে। রেকর্ড সংরক্ষিত না থাকলে বিদ্যালয়ের উন্নয়ন অগ্রগতী পর্যালোচনা করা সম্ভব নয়। উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া তাই পরিস্থিতি বিশ্লেষনের মাধ্যমে বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে একটি প্রাথামক বিদ্যালয়ে বেশ কিছু রেজিস্টার সংরক্ষন করতে হয় এবং প্রতিনিয়ত তা হালফিল করা প্রয়োজন। শিক্ষকগন নিজেরা যেমন তেমনি উর্দ্ধতন কর্তৃপক্ষও বিদ্যালয় পরিদর্শনের সময় রেজিস্টার পর্যবেক্ষন করে বিদ্যালয় উন্নয়নের জন্য প্রয়োজনী পরামর্শ প্রদান করতে পারেন। এতে একদিকে যেমন জবাবদিহীতা ও স্বচ্ছতা নিশ্চিত করা যায় তেমনি বিদ্যালয় পরিচালনাও অনেক সুন্দর  ও সহজতর হয় ।প্রাথমিক বিদ্যালয়ের জন্য অতি গুরুত্বপূর্ন কিছু রেজিস্টারের তালিকা নিম্নে দেয়া হলো- ১। শিশু জরিপ রেজিস্টার ২। ভর্তি রেজিস্টার ৩। ঝরে পড়া রেজিস্টার    ৪।বই বিতরন রেজিস্টার ৫। ফলাফল রেজিস্টার ৬। সিএল রেজিস্টার ৭। মুভমেন্ট রেজিস্টার ( প্রধান শিঃ ও সঃ শিঃ উভয়ের ) ৮। এস,এম,স...

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬ এর ডিআর এন্ট্রির ব্লাঙ্ক সফটওয়ার

ডাউনলোড করুন এখান থেকে

প্রাথমিক পর্যায়ের ( ১ম - ৫ম শ্রেণি) এর বিস্তৃত শিক্ষাক্রম ( Curriculum)

আমাদের দেশে প্রাথমিক স্তরে একটি নির্দিষ্ট কারিকুলামের আলোকে যোগ্যতা ভিত্তিক পাঠদান ও যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন করা হয়ে থাকে। অর্থাৎ প্রাথমিক স্তর শেষে শিক্ষার্থীরা নির্দিষ্ট কিছু যোগ্যতা অর্জন করবে বলে প্রত্যাশা করা হয়। আর সে কারনে কারিকুলামের আলোকে পাঠদান করাটা অত্যন্ত জরুরী। নিচের লিঙ্ক হতে বিষয়ভিত্তিক কারিকুলাম ডাউনলোড করতে পারেন.. ১। বাংলা ২। গণিত ৩। ইংরেজি ৪। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ৫। প্রাথমিক বিজ্ঞান ৬। ইসলাম ও নৈতিক শিক্ষা ৭। হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা