Posts

করোনা সম্পর্কে যে কথাগুলো এখনও অজানা

Image
ছবি সংগৃহীত প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে মানুষের আতঙ্কের শেষ নেই। এই আতঙ্কের মধ্যে ভুয়া অনেক পোস্ট ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভুয়া সংবাদে বলা হয়েছে, লবণ বা ভিনিগার মিশ্রিত পানি বা গরম পানি পান করলে কিংবা গলা ভেজালে অথবা রসুন মুখে রাখলে করোনা গলা থেকে ফুসফুসে যায় না। এই ভুয়া তথ্য এখনও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই তথ্যের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। করোনা ঠেকাতে বিভিন্ন পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে এই ভাইরাস নিয়ে আমরা সঠিক তথ্য অনেকে জানি না। রোগের লক্ষণ নিয়ে ধোঁয়াশা জ্বর দিয়ে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এর পর শুকনো কাশি দেখা দিতে পারে। প্রায় এক সপ্তাহ পর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আর সঙ্গে গলাব্যথা, মাথাব্যথা ও ডায়রিয়া হতে পারে। এমন উপসর্গ দেখে রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করতে হয়। তবে অনেকের মধ্যে হালকা ঠাণ্ডা সমস্যা, সর্দি, নাক দিয়ে পানি পড়া ও হাঁচি দেয়ার সমস্যা হতে পারে। গবেষকরা বলছেন, যদি এমন ...