প্রশ্নের মান বন্টন লেখার সঠিক নিয়ম কোনটি ? ধরুন একটি প্রশ্ন পত্রে ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান ৩ । তাহলে মান বন্টনে কত লিখবেন ৫x৩=১৫ না ৩x৫=১৫।

 শিক্ষকতা পেশার সাথে যারা জরিত তাদের শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য প্রতিনিয়ত প্রশ্ন করতে হয়। আর প্রশ্নপত্রে প্রশ্নের মান অবশ্যই লিখতে হয়। মান বিভাজন না দেয়া থাকলে মূল্যায়ন সঠিক হবে না্ ।
সুতরাং প্রশ্ন পত্রে অবশ্যই প্রশ্নের মান উল্লেখ করতে হয়।
ধরুন একটি প্রশ্ন পত্রে টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান । তাহলে মান বন্টনে কত লিখবেন  

  ৫x৩=১৫      না   ৩x৫=১৫।

কেউ কেউ  ৫x৩=১৫ এটা ব্যবহার করবেন।  কেউ কেউ  ৩x৫=১৫ এটা ব্যবহার করবেন।  প্রশ্ন হলো সঠিক কোনটি।  আপাতদৃষ্টিতে যেহেতু দুটোর মানই এক তাই মনে হতে পারে দুটোই ঠিক।
আসলে ৩x৫=১৫ এটা সঠিক ।

ব্যাখ্যা :   ৫x৩=১৫ এটার মানে হলো পাঁচের তিনটি বান্ডিল বা ৫+৫+৫=১৫  অর্থাৎ তিনটি জিনিস যার প্রতিটির মান ৫। উপরের প্রশ্নে বলা ছিল ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে যার প্রতিটির মান
কিন্তু ৫x৩=১৫ দিলে বোঝা যায়  ৩টি    প্রশ্নের উত্তর দিতে হবে যার প্রতিটির   মান  ।    যা প্রশ্ন অনুসারে সঠিক নয়।

৩x৫=১৫ এটার মানে হলো তিনের পাঁচটি বান্ডিল বা ৩+৩+৩+৩+৩=১৫ অর্থাৎ পাঁচটি জিনিস যার প্রতিটার মান । উপরের প্রশ্নেও তাই বলা ছিল টি প্রশ্নের উত্তর দিতে হবে যার প্রতিটার মান 
সেকারনে এটাই এখানে সঠিক পদ্ধতি । মনে রাখতে হবে প্রশ্ন করার ক্ষেত্রে মান বিভাজনের সময় প্রথমে প্রশ্নের মান তারপর প্রশ্নের সংখ্যা গুন আকারে লিখে মান বিভাজন লিখতে হবে।

Comments

Popular posts from this blog

সভার রেজুলেশন লেখার ছক

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা