Posts

Showing posts with the label প্রাথমিক বিদ্যালয়ে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ ছক

১০০% উপবৃত্তি সংক্রান্ত চিঠি ও বিভিন্ন ছক

সরকার প্রাথমিকে ঝরে পরা রোধ ও প্রাথমিক শিক্ষাচক্র সমাপ্তির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিকৃত সকল ছাত্রছাত্রীতে উপবৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। এ সংক্রান্ত পরিপত্রটি দেখুন ১০০% উপবৃত্তি সংক্রান্ত পরিপত্র  উপবৃত্তির চাহিদা, রেজিস্টার, সুবিধাভোগী নির্বাচন ইত্যাদি সংক্রান্ত ছক ( ছক গুলি দেখার জন্য প্রথমে জিপ ফাইলটি ডাউনলোড করে আনজিপ করে নিন।)  

শিক্ষক হিসাবে আপনি কতটা দক্ষ

পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ সম্ভবত নিজের সমালোচনা করা , অথচ আপনি যদি আপনার নিজের সমালোচনা তথা নিজেকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন তাহলে অনকে ক্ষত্রেই আপনি নিজেকে উন্নত করতে পারবেন ,সঠিক পথে নিজেকে পরিচালিত করতে পারবেন , নিজের কর্মক্ষেত্রে নিজেকে আরও দক্ষকরে গড়ে তুলতে পারবেন। শিক্ষদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আত্মমূল্যায়ন করাটা ভিষন জরুরী। শিক্ষকগনকেনিজেকে মূল্যায়নের জন্য নিচের ছকটি নিয়ে একটু সময় দিন, আর দেখুন শিক্ষক হিসাবে আপনি কতটা দক্ষ.. ছকটি ডাউনলোড করুন  

প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি পাঠদান পর্বেওলক্ষণ ও ফলাবর্তন প্রদানের ছক

শিক্ষকগনের পেশাগত দক্ষতা ও মান উন্নয়নের জন্য নিয়মিত শ্রেনিপাঠ পর্যবেক্ষন করা ও ফলাবর্তন প্রদান করা প্রধান শিক্ষকের একটি গুরুদায়িত্ব।এতে শিক্ষকের পাঠ দনের মান যেমন বৃদ্ধি পায় তেমনি বিদ্যালয়ের শিক্ষার মানও   নিশ্চিত করা সম্ভব হয়। শ্রেণি পাঠদান‌ পর্য্বেক্ষণ ও ফলাবর্তন প্রদানের ছকটি ডাউন লোড করতে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন… ছকটি ডাউনলোড করুন

বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা (SLIP ) প্রনয়ন ও বাজেট প্রনয়নের ছক

বা ংলাদেশ সরকার দেশের   প্রায় প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিখন শেখানোর উন্নয়নের লক্ষ্যে প্রতি বছর বিদ্যালয়গুলিতে একটি নির্দিষ্ট অঙ্করে অর্থ বরাদ্দ করে থাকে। শিশুদের পাঠের মান উন্নয়নের কথা বিবেচনা   প্রাথমিক বিদ্যালয়ের (SLIP) কমিটির সহায়তায় একটি পরিকল্পনা প্রনয়ন করে এবং পরিকল্পনার আলোকে একটি প্রাক্কলিত বাজেট উপজেলা শিক্ষা অফিসে প্রেরন করতে হয়। উক্ত পরিকল্পনা সহঃ উপজেলা শিক্ষা অফিসার যাচাই বাছাই করে সুপারিশ করে উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরন করলে তিনি তা অনুমোদন করেন।   অনুমোদিত কপি বিদ্যালয়ে রেখে তার আলোকেই কেবলমাত্র এই অর্থ খরচ করার বিধান আছে।সে কারনে SLIP এর পরিকল্পনা প্রনয়ন ও বাজেট প্রস্তুত করাটা অত্যন্ত জরুরী। সঠিকভাবে   পরিকল্পনা প্রনয়ন ও বাজেট প্রস্তুতের ছকটি দেখে নিন

স্টক রেজিস্টারের নমুনা ছক

Image
প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন মনোহরী   দ্রব্য সংরক্ষনের জন্য স্টক   রেজিস্টারের ছকটি দেখে নিনি, হয়ত আপনার উপকার হবে

ক্যাশ বইয়ের নমুনা

Image
প্রাথমিক বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় ক্যাশ    বইয়ের গুরত্ব অত্যধিক । বিভিন্ন উৎস হতে প্রাপ্ত অর্থের সঠিক ব্যবহার ও স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে সঠিকভাবে ক্যাশ বই হালফিল করা প্রয়োজন। এতে একদিকে যেমন সততা ও নিষ্ঠার সাথে কাজ করা যায় তেমনি জবাবদিহিতাও নিশ্চিত হয়, সেই সঙ্গে আত্মবিশ্বাসও বেরে যায় অনেকগুন। দেখে নিনি কিভাবে আপনার ক্যাশ বইয়ে সকল তথ্য এন্ট্রি করবেন

সভার রেজুলেশন লেখার ছক

Image
বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রথতষ্ঠানে কর্মরত অফিস প্রধান বা দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিবর্গগে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন ও বাস্তবায়নের জন্য সভার আয়োজন করতে হয়। সভায় আলোচিত বিষয় ও গৃহীত সিদ্ধন্তের রেজুলেশন লেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত   প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককগনকে বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড পরিচালনা ও বিদ্যালয়ের সার্বিক অবস্থা বিশ্লেষনের জন্য   প্রতিমাসেই ম্যানেজিং কমিটির সভার আয়োজন করতে হয়। এই সভার রেজুলেশন বিভিন্নজন বিভিন্ন রকম করে লিখে থাকেন। রেজুলেশন লেখার জন্য সঠিক ছকটি আপনি দেখে   নিতে পারেন, হয়ত আপনার কাজে লাগবে…

মুভমেন্ট রেজিস্টারের নমুনা ছক

Image
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন   ( প্রধান শিক্ষক ও সহঃ শিক্ষক উভয়েই) যখন বিদ্যালয় চলাকালিন সময়ে কোন প্রয়োজনে বিদ্যালয়ের বাইরে গমন করেন তখন গতিবিধি রেজিস্টার ব্যবহার বাধ্যতামুলক করা হয়েছে । গতিবিধি রেজিস্টার এর একটি নমুনা ছক নিম্নরুপ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের সি এল ( নৈমিত্তিক ছুটি) রেজিস্টারের নমুনা ছক।

Image
               প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন তাঁদের বিভিন্ন প্রয়োজনে এক পঞ্জীকাবর্ষে   ২০ দিন নৈমিত্তিক ছুটি ভোগ করে থাকেন। যদিও নৈমিত্তিক ছুটি চাকুরী বিধীমালার স্বীকৃত কোন ছুটি নয়, অর্থাৎ এ   ছুটি দাবী করা যাবে না, তথাপি বিভিন্ন প্রয়োজনে একজন শিক্ষককে নৈমিত্তিক ছুটি প্রদান করা হয় যা একটি নির্দিষ্ট রেজিস্টারে রেকর্ড রাখতে হয়। রেকর্ড রাখার জন্য সি এল রেজিস্টারের একটি নির্দিষ্ট ফরমেটটি দেখে নিন……